বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বান্দরবানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জেলা সদরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরো রমজান মাসজুড়ে এই উদ্যোগ চলবে বলে জানায় জেলা প্রশাসন।

NewsDetails_03

এদিকে রমজানের শুরুতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ জনগণ। বাজারের তুলনায় কম দামে এসব পণ্য পেয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে দেখা গেছে স্বস্তির আনন্দ।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, রমজান উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসজুড়ে বান্দরবান সদর, লামা ও আলীকদম উপজেলায় এই পণ্য সরবরাহ চলবে, এতে সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরাও সচেতন হবে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পেরে ক্রেতারা অনেক উপকৃত হবে বলে জানান জেলা প্রশাসক।

আরও পড়ুন