বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

বান্দরবানের আলীকদম উপজেলায় এবার হাম রোগের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু ও ৬ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হয়।

মৃত শিশুরা হলেন, উপজেলার ৪ নম্বর কুরুক পাতা ইউপির ৭নম্বর ওয়ার্ড রিংলত পাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর মেয়ে জং রুং ম্রো (৩ মাস) ও একই পাড়ার লুকুন ম্রোর ছেলে খতং ম্রো (৭মাস)।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক অফিসার ডাক্তার মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হাসপাতালে ভর্তি ৬ শিশুর নাম জানাতে পারেননি।

স্থানীয় সুত্রে জানা যায়, গত সপ্তাহে পাড়ার কয়েক জন শিশুর গায়ে ছোট ছোট অসংখ্য ফোস্কা দেখা যায় এবং এই ফোস্কা আরও কয়েক জন শিশুর গায়ে দেখা দিতে থাকে।একপর্যায়ে গত ১১ এপ্রিল (শনিবার) পাড়ার লেং ক্লাং ম্রোর মেয়ে জং রুং ম্রো (৩ মাস) ও লুকুন ম্রোর ছেলে খতং ম্রো’র(৭মাস) মৃত্যু হয়।পরে এই রোগের সংক্রমণ বাড়তে থাকলে আজ বৃহস্পতিবার সকালে পাড়ার আরও ৬ শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

কুরুক পাতা ইউনিয়নের বাসিন্দা সাক নাও ম্রো বলেন, হাম রোগের আক্রান্ত হয়ে ২ ম্রো শিশু মারা গেছে। আরো অনেক শিশু কুরুপাতার বিভিন্ন পাড়ায় চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে।

NewsDetails_03

তিনি আরো বলেন, মোবাইল নেট না থাকা ও দূ্র্গম পাহাড়ী এলাকা হওয়ায় তাদের সাথে ঠিক ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ৪জন শিশু রোগী আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

কুরুক পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, মারা যাওয়া দুই শিশুর পরিবাবের সাথে যোগাযোগ না হওয়ার কারনে কোন রোগে তারা মারা গেছে বলতে পারছেনা তিনি।

এদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে আলিকদম উপজেলার ইউএনও ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সাথে যোগাযোগ করে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো.হাসান বলেন, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আছেন। তারমধ্যে ৬জন শিশু কুরুক পাতা ইউনিয়নের।

তিনি আরো বলেন,আজ সকালে চারজন স্বাস্থ্যকর্মীর একটি দল সেখানে পাঠানো হয়েছে, ভর্তি হওয়া শিশুদের উপসর্গ দেখে শতভাগ হাম রোগে আক্রান্ত বলে ধারনা করা হচ্ছে। এসব রোগীর নমুনা ঢাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন