রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোয়াংছড়ি উপজেলা ও বান্দরবান সদর উপজেলা জামছড়িসহ ৫০০ জন বন্যার্তদের আজ শুক্রবার ১৭ জুলাই রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি উপস্থিত থেকে পৃথক পৃথকস্থানে জরুরি ত্রাণ সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী।

ত্রাণ বিতরণের পূর্বে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বন্যায় কবলিত মানুষের প্রয়োজনীয় অন্যান্য জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

NewsDetails_03

এসময় তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সরকার জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করে বলেন, দুর্যোগ-পরবর্তী কার্যক্রমও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩০০নং আসনে সাংসদ সাচিংপ্রু জেরী, ৩৪নং নারী সংরক্ষিত আসনে সাংসদ অ্যাডভোকেট মাধবী মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজির কার্য্যালয় সেবা পুলিশ সুপার পিপিএম মোহাম্মদ হাছান চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক সাশৈপ্রু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, শৈসাঅং মারমা, জেলা তাঁতী দলে সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা ন্যাজ্যাপু, হাইনুমং মারমা, গান্ধী লাল তঞ্চঙ্গ্যাসহ শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন