টানা তিন দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকের ঢল

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটিসহ সাপ্তাহিক ছুটিতে পাহাড় প্রিয়দের ভিড়ে মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী বান্দরবান। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তমাতুঙ্গীসহ সবগুলো দর্শনীয় স্থানে এখন পর্যটকের ভিড়। পাহাড়,নদী, ঝর্ণা আর প্রকৃতির অপরুপ রুপ দেখে মুগ্ধ পর্যটকরা।

পর্যটকরা যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কোলাহল মুক্ত পরিবেশে পরিবার পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগীরি, নীল দিগন্তসহ বিভিন্ন দর্শনীয় স্থান এখন ভ্রমণ পিপাসুদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। বন্ধের ছুটিতে বান্দরবানে ভ্রমন করতে পেরে খুশি পর্যটকরা।

চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে বান্দরববানের মেঘলা পর্যটনকেন্দ্রে আসা পর্যটক মো.রায়হান জানান,পাহাড়,মেঘ আর প্রকৃতির এমন দৃশ্য সত্যি বিরল।

ঢাকা থেকে বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে ভ্রমনে আসা পর্যটক জেসমীন জানান, বড়দিনের ৩দিনের ছুটিকে ঘিরে বান্দরবান ঘুরতে আসলাম। বান্দরবান না আসলে বুঝতাম না এত সুন্দর এই জেলা। পাহাড়ের গঠন দেখে সত্যি মুগ্ধ হচ্ছি আর সেই সাথে ঝর্ণা আর বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস দেখে নতুন শিক্ষা নিচ্ছি।

এদিকে পর্যটকদের আগমনে জেলার বেশিরভাগ হোটেল-মোটেল আর রিসোর্টগুলো ইতিমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে, দীর্ঘদিন পরে এমন ভরপূর পর্যটন মৌসুমে খুশি পর্যটন ব্যবসায়ীরা।

NewsDetails_03

বান্দরবানের আবাসিক হোটেল হিলটনের ম্যানেজার তপন বড়ুয়া জানান, ২৫ ডিসেম্বর উপলক্ষ্যে আমাদের ৭০শতাংশ রুম বুকিং রয়েছে আর শুক্র ও শনিবার প্রায় ১০০ শতাংশ বুকিং হবে আশা করছি।

বান্দরবানের আবাসিক হোটেল আরণ্য এর ম্যানেজার মো.জিয়া জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটিসহ সাপ্তাহিক ২দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ঢল পড়েছে আর আমাদের হোটেলে শতভাগ রুম বুকিং রয়েছে।

বান্দরবান জেলা হোটেল-রিসোর্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দিন জানান, বান্দরবানে ৩দিনের বন্ধকে ঘিরে প্রচুর পর্যটক আগমণ হচ্ছে আর পর্যটকদের পর্যাপ্ত সেবা দিতে আমরা বান্দরবান জেলা হোটেল-রিসোর্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছি।

এদিকে বান্দরবান ভ্রমনে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ এর সদস্যরা আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন এর ইনচার্জ মো.মাহাবুবুর রহমান জানান, বান্দরবানে সারাবছরই পর্যটক এর আগমণ ঘটে আর যেকোন দিবস ও বন্ধে প্রচুর পর্যটক বিভিন্ন উপজেলার দর্শনীয় পয়েন্টগুলো ভ্রমনে ছুটে যায়। পর্যটকরা যাতে বান্দরবান ভ্রমন করে আনন্দ উপভোগ করতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরও পড়ুন