বান্দরবানে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বান্দরবানে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে সমাবেত হয়। পরে জুলাই আন্দোলনে শহিদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সকলে।

NewsDetails_03

পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বৈষম্য বিরোধী জুলাই ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক মো.আসিফ ইকবাল সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে আর এই বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন