সংস্কারের জন্য ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম বন্ধ ঘোষণা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট দেবতাখুমের অবকাঠামো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে সংস্কারের জন্য আগামী ২০ জুলাই পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

গত ১৫ জুলাই রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বান্দরবানে টানা ভারি বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বন্যায় রোয়াংছড়ি উপজেলাস্থ “দেবতাখুম পর্যটন স্পট”-এর বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন।

NewsDetails_03

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে প্রতীয়মান হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত “দেবতাখুম পর্যটন স্পট’টি পর্যটকদের জন্য সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্ভাব্য দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় প্রচার-প্রচারণা পরিচালনা এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন