বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আজ
২০ এপ্রিল (সোমবার) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।
এসময় জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি মো.মুজিবুর রশীদ, ধারাভাষ্যকার ও ক্রীড়াবিদ মাহাফুজুর রশীদ বাচ্চু, জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাসসহ বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি, খোলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আর ব্যাটিং করে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ক্রিকেট দল।
আয়োজকেরা জানান, এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বান্দরবানের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট দল অংশগ্রহণ করছে আর আগামী ২৭ এপ্রিল টুর্নামেন্টের সমাপনী খেলা আর পুরস্কার বিতরণ করা হবে।



