বান্দরবানে হাম রুবেলা টিকা পাবে ৬০ হাজারের বেশি শিশু

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা বান্দরবানেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

NewsDetails_03

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহŸান জানান সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ কার্যক্রমের আওতায় বান্দরবান জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ২২৭ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনে জেলার ৭ উপজেলা, ২ পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে ৮টি স্থায়ী এবং ৭৬৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।

আরও পড়ুন