লামায় কৃষক লীগ নেতার বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দারা। সাধারণ মানুষের ক্রয়কৃত জায়গা, বসতবাড়ি রেকর্ড জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে জবর দখলের চেষ্টা সহ হয়রানি অভিযোগে এ মানববন্ধন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের অর্ধশত ভুক্তভোগী নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এসএম আবু তাহের পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা হাজী আবদুল জব্বারের ছেলে।

NewsDetails_03

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে অভিযুক্ত এসএম আবু তাহেরের বিরুদ্ধে স্মারকলিপিও প্রদান করেন ভুক্তভোগীরা।

এতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসএম আবু তাহের দলীয় প্রভাব খাটিয়ে জুলুম ও নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেছেন। আশপাশের শাহেনুর বেগম, খুরশিদা বেগম, সোহরাব হোসেন, রহিমা খাতুন ও ইউছুপ আলীসহ বেশ কয়েক জনের ক্রয়কৃত ভোগ দখলীয় বসতবাড়ি জালিয়াতির মাধ্যমে জবর দখল করার চেষ্টা করছেন। তার অত্যাচার ও ভয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেউ প্রতিবাদ কিংবা মুখ খুলতে সাহস পায়নি। জুলাই বিপ্লব সরকার আসার পরেও এই ফ্যাসিষ্ট দমেনি। বরং কৌশল পাল্টিয়ে বর্তমানেও বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের জুলুমবাজ এই ফ্যাসিষ্ট কৃষকলীগ নেতা এসএম আবু তাহেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন