শিক্ষা ও পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে তাঁদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ভিসি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক অগ্রগতির বিষয় তুলে ধরেন। তিনি রাবিপ্রবির শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক গবেষণা পরিবেশ গড়ে তুলতে সরকারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে রাবিপ্রবির স্মারক তুলে দেন এবং সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
মন্ত্রীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


