মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ (বুধবার) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা হ্যান্ডবল টীম এর আয়োজনে এই প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় এই প্রীতি হ্যান্ডবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিপ্তী কুমার বড়ুয়া, কোষাধ্যক্ষ মংচিং প্রু নজির, নির্বাহী সদস্য সাচিং প্রু এমে, জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক মোঃ কামরুল ইসলাম কিরণ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মেনি প্রু মারমা, বান্দরবান জেলা হ্যান্ডবল টীম এর আহবায়ক থুইসিং প্রু লুবু, বাংলাদেশ স্কাউটস এর বান্দরবান জেলা সম্পাদক সম্পদ বড়ুয়াসহ ক্রীড়াপ্রেমীরা।
প্রীতি হ্যান্ডবল ম্যাচে লাল দল ও সবুজ দল অংশ নেয় এবং খেলায় সবুজ দল ৪১ গোল এবং লাল দল ৩১ গোল করে। ম্যাচে সবুজ দল বিজয়ী হয় এবং শেষে বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথিরা।



