সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগীতা
বান্দরবান সরকারি কলেজ
বান্দরবান সরকারি কলেজ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগীতার শুরু হয়েছে।
গত ২০ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় বান্দরবান জেলা জিমনেসিয়াম হলে বান্দরবান সরকারি কলেজ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের ক্রীড়া উপ কমিটির আয়োজনে এই প্রতিযোগীতার শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এসময় বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, নির্বাহী সদস্য কৌশিক দাশ, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মো.আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক আজহারুল ইসলাম বাবুলসহ কলেজের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আগামী ২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তীর দিনব্যাপী আয়োজন, আর সেদিন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন সম্মাননা প্রদানের পাশাপাশি ক্রীড়ার ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।



